হাসপাতাল সেবাসমূহ
আইসিইউ (ICU)
এখানে আছে আধুনিক ও গুণগত মানসম্পন্ন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আই সি ইউ)। এখানে দেশে-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার ও নার্সগণ ২৪ ঘন্টা স্বাস্থ্যসেবা প্রদান করে। জটিল রোগীদের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারগণ দ্বারা মেডিকেল বোর্ড গঠন করে সিদ্ধান্ত গ্রহণ করেন। আমাদের রয়েছে আধুনিক প্রযুক্তিসম্মত প্রয়োজনীয় ভেন্টিলেটর (লাইফ সাপোর্ট মেশিন), কার্ডিয়াক মনিটর, পালস অক্সিমিটার, হাই ফ্লো নেজাল ক্যানোলা, বাই-পাপ মেশিন, সি-পাপ মেশিন, সিরিঞ্জ পাম্প, ইনফিউশন পাম্প, ই সি জি মেশিন, পোর্টেবল এক্স-রে, আলট্রাসাউন্ড, ইকো মেশিনের সুব্যবস্থা। আরও রয়েছে ব্লাড গ্যাস মেশিন, হার্ট ডিফিব্রিলেটর এর মেশিনসহ আধুনিক সকল প্রকার সরঞ্জামাদি।